কপিরাইট ফি করে দাও ৭৩১ পদে মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DWA Job Circular 2026

 কপিরাইট ফি করে দাও ৭৩১ পদে মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DWA Job Circular 2026

26 July, 2026 by Admin

পদের ক্যাটাগরি

০৬

মোট পদের সংখ্যা

৭৩১

আবেদনের শেষ তারিখ

28 July 2026 at 4:00 pm ২ দিন বাকি

📰 সার্কুলারের ছবি দেখুন

আরও দেখুন

চাকরির তথ্য

নতুন নিয়োগ

Government

3.7/5 - (15 votes)

মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DWA Job Circular 2026) ০৩ জুলাই ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ০১ জুলাই ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ৩২.০১.০০০০.০০০.০০১.১১.০০৫৪ (অংশ-৩).২১-৪৮৬। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ০৬টি ক্যাটাগরির পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।


আপনি যদি DWA Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ০৮ জুলাই ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ২৮ জুলাই ২০২৬ বিকাল ০৪.০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA) চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।


সূচিপত্র (Table of Contents)

এক নজরে জব সামারি

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

পদের সংক্ষিপ্ত বিবরণ

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনের বয়সসীমা

জেলার যোগ্যতা

আবেদন করার পদ্ধতি

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি PDF / ছবি

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

এক নজরে মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি

💡 কেন এই চাকরিতে আবেদন করবেন?

০৬ টি ক্যাটাগরির পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে।

অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি এবং ডিপ্লোমা পাসে আবেদন করা যাবে।

সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA)

জব লোকেশন ঢাকা সহ বাংলাদেশের যেকোনো স্থান

পদের ক্যাটাগরি ০৬ টি

মোট শূন্যপদ ৭৩১ জন

চাকরির ধরন সরকারি চাকরি

বয়সসীমা ১৮ হতে ৩২ এবং ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি এবং ডিপ্লোমা

জেলা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

বেতন/গ্রেড ৮,২৫০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-২০ থেকে গ্রেড-১৩)

আবেদনের ফি ৫৬ ও ১১২ টাকা

বিজ্ঞপ্তির সোর্স অফিসিয়াল ওয়েবসাইট www.dwa.gov.bd

বিজ্ঞপ্তি জারির তারিখ ০১ জুলাই ২০২৬

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ০৩ জুলাই ২০২৬

আবেদন শুরুর তারিখ ০৮ জুলাই ২০২৬ সকাল ১০.০০ টা

আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬ বিকাল ০৪.০০ টা

আবেদন পদ্ধতি অনলাইন

(dwa.teletalk.com.bd)

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর।


অফিশিয়াল ওয়েবসাইট www.dwa.gov.bd

হেড অফিসের ঠিকানা মহিলা বিষয়ক অধিদপ্তর, ৩৭/৩, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।

মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA) পদের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিক পদের নাম পদ সংখ্যা বেতনস্কেল/গ্রেড

1 সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর ০২ (দুই)টি ১৩তম গ্রেড, ১১,০০০-২৬,৫৯০/-

2 ট্রেড ইন্সট্রাক্টর (জেলা) ৯৭ (সাতানব্বই) টি ১৩তম গ্রেড, ১১,০০০-২৬,৫৯০/-

3 সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ০৬ (ছয়)টি ১৪তম গ্রেড, ১০,২০০-২৪,৬৮০/-

4 ডে-কেয়ার ইনচার্জ ২৫ (পঁচিশ) টি ১৪তম গ্রেড, ১০,২০০-২৪,৬৮০/-

5 অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬৩ (একশত তেষট্টি) টি ১৬তম গ্রেড, ৯,৩০০-২২,৪৯০/-

6 অফিস সহায়ক ৪৩৮ (চারশত আটত্রিশ) টি ২০তম গ্রেড, ৮,২৫০-২০,০১০/-

মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA) পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (০২ টি পদ)

বেতনস্কেল


১১,০০০-২৬,৫৯০/-

গ্রেড


১৩তম

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশসহ

ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার গতি

বাংলা ৫০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি

২. ট্রেড ইন্সট্রাক্টর (জেলা) (৯৭ টি পদ)

বেতনস্কেল


১১,০০০-২৬,৫৯০/-

গ্রেড


১৩তম

শিক্ষাগত যোগ্যতা:

সরকার কর্তৃক অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনপক্ষে ডিপ্লোমা এবং যে যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতার সনদপত্র।

মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (০৬ টি পদ)

বেতনস্কেল


১০,২০০-২৪,৬৮০/-

গ্রেড


১৪তম

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশসহ

ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার গতি

বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি

৪. ডে-কেয়ার ইনচার্জ (২৫ টি পদ)

বেতনস্কেল


১০,২০০-২৪,৬৮০/-

গ্রেড


১৪তম

শিক্ষাগত যোগ্যতা:

কোন স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে এইচ, এস, সি পাশ।

অথবা এস. এস. সি পাশ এবং শিশুযত্ন কর্মসূচী এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে।

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬৩ টি পদ)

বেতনস্কেল


৯,৩০০-২২,৪৯০/-

গ্রেড


১৬তম

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং

প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ/বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি।

৬. অফিস সহায়ক (৪৩৮ টি পদ)

বেতনস্কেল


৮,২৫০-২০,০১০/-

গ্রেড


২০তম

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনপক্ষে অষ্টম শ্রেণি পাশ।

আবেদনের বয়সসীমা (Age Limit)

সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/৭/২০২৬খ্রি. তারিখে বয়স সীমা ১৮-৩২ বছর হতে হবে। ট্রেড ইন্সট্রাক্টর (জেলা) এর ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনার বয়স সঠিকভাবে হিসাব করতে আমাদের Age Calculator ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বর্তমান বয়স বের করতে পারবেন।


কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন?

সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকগণ আবেদন করতে পারবেন।


⚠️

বিশেষ সতর্কতা বা গুরুত্বপূর্ণ নির্দেশনা

২১/১২/২০২১খ্রি. তারিখের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। পূর্বের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।

কিভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন? (How to Apply)

মহিলা বিষয়ক অধিদপ্তর (DWA) এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত পদ্ধতি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:

প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট dwa.teletalk.com.bd-এ প্রবেশ করুন।

সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।

সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন।

আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার একটি রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং একটি স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করুন।

সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে ফর্ম সাবমিট করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।


এসএমএস করার নিয়ম:


প্রথম SMS:

DWA <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DWA ABCDEF

দ্বিতীয় SMS:

DWA <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DWA YES 12345678

বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নতুন আইডিয়া নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url